আপনিও হতে পারেন স্বেচ্ছাসেবী সাংবাদিক পৃথিবীর যে কোন প্রান্ত থেকে, সুস্থ সাংস্কৃতিক খবর, ছবি, ভিডিও পাঠাতে পারেন- 9594219495
तुम्ही स्वयंसेवक पत्रकार देखील होऊ शकता
जगाच्या कोणत्याही भागातून, आपण निरोगी सांस्कृतिक बातम्या, चित्रे, व्हिडिओ पाठवू शकता – 9594219495

ভারতীয় বাংলা কাগজ

आप एक स्वयंसेवी पत्रकार भी हो सकते हैं
दुनिया के किसी भी हिस्से से आप स्वस्थ सांस्कृतिक समाचार, चित्र, वीडियो भेज सकते हैं – 9594219495
You can also be a volunteer journalist
From any part of the world, you can send healthy cultural news, pictures, videos – 9594219495

April 5, 2026 2:07 pm

বর্ষবরণেই হাড়কাঁপুনি! নতুন বছরের শুরুতেই নামছে পারদ

নতুন বছর শুরুর আগেই তীব্র ঠান্ডায় কাঁপছে বাংলা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে কলকাতা ও জেলার তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। শুক্রবার কলকাতায় চলতি মরশুমের শীতলতম দিন নথিভুক্ত হয়েছে—সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি কম। আবহাওয়াবিদদের মতে, এই ঠান্ডা আরও কিছুদিন বজায় থাকবে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন রাজ্যের একাধিক জেলায় সকালবেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে সতর্ক থাকতে হবে যানচালকদের। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে এবং আকাশ মূলত পরিষ্কার থাকবে। আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।

Bangla Kagaj
Author: Bangla Kagaj

Spread the love
WhatsApp
Facebook
Twitter
LinkedIn